কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬ এ ০১:৪৪ PM

চেয়ারম্যান

কন্টেন্ট: জীবন বৃত্তান্ত

রিয়ার এডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম বাংলাদেশ ১ জুলাই ১৯৯৪ তারিখে বাংলাদেশ নৌবাহিনীতে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। প্রশিক্ষণকালে তিনি Best-in-Academic, Best-in-Professional এবং Best-all-Round সম্মাননা অর্জন করে অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রাখেন। একজন দক্ষ অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার বিশেষজ্ঞ হিসেবে সুপরিচিত জনাব সৈয়দ সাইফ-উল ইসলাম ২৫ জুন ২০২৬ তারিখে বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করেন।

সামরিক ও পেশাগত শিক্ষাজীবনে রিয়ার এডমিরাল সাইফ দেশ-বিদেশের বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে উচ্চতর প্রশিক্ষণ ও শিক্ষা গ্রহণ করেন। তিনি নাইজেরিয়ার ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েট এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (AFWC) ও ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (DSCSC), মিরপুর-এর স্নাতক। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের নেভাল ওয়ার কলেজের একজন কৃতি Alumni। কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি নাইজেরিয়ার ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে Chief of Defence Ghana Award, যুক্তরাষ্ট্রের নেভাল ওয়ার কলেজ থেকে Zimmerman-Grey International Award এবং ভারতের নৌবাহিনীর এন্টি সাবমেরিন ওয়ারফেয়ার স্কুল থেকে Best Student Award অর্জন করেন। দেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণের পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রে Surface Warfare Officers Course এবং এশিয়া-প্যাসিফিক সেন্টার ফর সিকিউরিটি স্টাডিজ (APCSS), যুক্তরাষ্ট্র থেকে Advanced Security Cooperation Course সম্পন্ন করেন।

জলে ও স্থলে তাঁর দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে দক্ষতা, নেতৃত্ব ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। একজন অভিজ্ঞ নৌ-অধিনায়ক হিসেবে তিনি দেশীয় ও আন্তর্জাতিক সমুদ্রপথে বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ পরিচালনায় সফল নেতৃত্ব দিয়েছেন। তাঁর কমান্ডকৃত জাহাজগুলোর মধ্যে রয়েছে প্যাট্রোল ক্রাফট, লার্জ প্যাট্রোল ক্রাফট, মাইন কাউন্টারমেজারস ভেসেল, অফশোর প্যাট্রোল ভেসেল এবং গাইডেড মিসাইল ফ্রিগেট।

রিয়ার এডমিরাল সাইফ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্ত্বপূর্ণ ঘাঁটি ও অপারেশনাল ট্রেনিং ইন্সটিটিউটের অধিনায়কত্বের পাশাপাশি বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি নৌ সদর দপ্তরে স্টাফ অফিসার, ডিরেক্টর পার্সোনেল সার্ভিসেস এবং International Fleet Review এর সেক্রেটারি এবং একাধিক গুরুত্বপূর্ণ নৌঘাঁটির কমান্ডার হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে তিনি সুদানের দারফুরে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের যৌথ শান্তিরক্ষা মিশন (UNAMID)-এ মিলিটারি লিয়াজোঁ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ নৌবাহিনীতে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রিয়ার এডমিরাল সাইফ শান্তিকালীন মর্যাদাপূর্ণ বিশিষ্ট সেবা পদক (BSP)-এ ভূষিত হন। ২৯ জুন ২০২৬ পর্যন্ত কমান্ডার সাবমেরিন হিসেবে দায়িত্ব পালন করে বর্তমানে তিনি পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যক্তিগত জীবনে রিয়ার এডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম জনাবা ফাতেমা খায়রুন এর সহধর্মী এবং কন্যা সৈয়দা সাইমা ইসলাম ও পুত্র সৈয়দ সুহাইব ইসলাম এর জনক।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন