কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩৩ PM

কার্যাবলি

কন্টেন্ট: পাতা

পায়রা বন্দর কর্তৃপক্ষের প্রধান কার্যাবলি নিম্নরূপঃ

  • বাণিজ্যিক জাহাজের নিরাপদ আগমন, বার্থিং এবং অভ্যন্তরীণ ও বহিঃনোঙরে জাহাজের কার্যক্রম পরিচালনা করা।

  • বন্দরে আগত পণ্য দ্রুত খালাস, হ্যান্ডলিং, সংরক্ষণ এবং নিরাপদে গুদাম বা শেডে রাখার ব্যবস্থা করা।

  • জেটি, ব্যাকআপ ইয়ার্ড, সড়ক, সেতু ও টার্মিনাল নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং আধুনিকায়ন করা।

  • রাবনাবাদ চ্যানেলের নাব্যতা বজায় রাখার লক্ষ্যে নিয়মিত ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা।

  • বন্দর ও জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক জাহাজ ও বন্দর স্থাপনা নিরাপত্তা (ISPS) কোড বাস্তবায়ন ও অনুসরণ করা।

  • বন্দর ব্যবহারের বিপরীতে প্রযোজ্য বন্দর মাশুল (Port Dues), ফি এবং অন্যান্য চার্জ আদায় করা।

  • বন্দর এলাকায় নিজস্ব অথবা কেন্দ্রীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার মাধ্যমে স্থায়ী ও অস্থায়ী বিদ্যুৎ সংযোগ প্রদান করা।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন